‘গার্ল ড্যাড’ রূপে ভাইরাল সিদ্ধার্থ মালহোত্রা

সিটিজেন ডেস্ক

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সময় এখন কাটছে একদম ভিন্ন এক আনন্দঘন মেজাজে। গত বছর প্রথম সন্তানের বাবা হওয়ার পর থেকেই তার জীবনে এসেছে নতুন অধ্যায়। আর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ধরা দিলেন একেবারে আদর্শ ‘গার্ল ড্যাড’ হিসেবে।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন সিদ্ধার্থ, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, সাদা টি-শার্ট পরা অভিনেতার চুলে লাগানো একটি ছোট্ট সাদা বো-ক্লিপ। মজার এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি যে একজন মেয়ের বাবা, সেটা না বলেও কীভাবে বলা যায় দেখুন।’

সিদ্ধার্থের এই নতুন রূপ দেখে ভক্তদের ভালোবাসায় ভরে গেছে কমেন্ট বক্স। কিয়ারা ভক্তরা ইতিমধ্যেই তাকে ‘সার্টিফায়েড গার্ল ড্যাড’ খেতাব দিয়েছেন। কেউ কেউ আবার ভালোবেসে ডাকছেন ‘অফিশিয়াল পুকি মালহোত্রা’ নামে।
অনেকেই মজা করে বলছেন, অভিনেতার এই নতুন হেয়ারস্টাইলের পুরো কৃতিত্বই তার ছোট্ট মেয়ে সারায়াহ্র। সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে বাবা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করে সিদ্ধার্থ বলেন, এখন মালহোত্রা পরিবারের আসল ‘সুপারস্টার’ তার মেয়ে।
নিজের ‘হিরো’ ইমেজ নিয়ে ঠাট্টা করে তিনি বলেন, ‘আমি জীবনে এমন একজনের কাছে তর্কে হেরে গেছি, যে এখনো কথা বলতেই শেখেনি! বুঝে গেছি, বাড়িতে এখন আর আমি হিরো নই। আমার মেয়েই আসল হিরোইন।’