শিরোনাম

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪০
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জন গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে গ্রেনেড, আগ্নেয়াস্ত্রসহ বিপুল মাদকদ্রব্যও জব্দ করা হয়। পাশাপাশি একই সময়ে ৪৬টি মামলা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ২৯ জন, লালবাগ বিভাগ ৪৫ জন, ওয়ারী বিভাগ ৫০ জন, মতিঝিল বিভাগ ৩৬ জন, তেজগাঁও বিভাগ ৬৭ জন, মিরপুর বিভাগ ১২৭ জন, গুলশান বিভাগ ৩১ জন, উত্তরা বিভাগ ৫০ জন এবয় গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেপ্তার করে।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ‍৬ রাউন্ড গুলি, একটি তলোয়ার, একটি ছোরা, একটি গ্রেনেড, ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯ হাজার ১২৭ পিস ইয়াবা, ৩.২ গ্রাম গুড়া ইয়াবা, একটি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, নগদ ৩ হাজার টাকা এবং দুইজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

এডিসি নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৪৪০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

/এফআর/