সাংবাদিক দম্পতি শাকিল-রূপার সম্পদ বিবরণী দাখিলের আদেশ

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (২৩ আগস্ট) এ তথ্য জানিয়েছেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।
তিনি বলেন, সাংবাদিক শাকিল আহমেদের কাছে দুদকের আদেশ গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের মাধ্যমে পৌঁছানো হবে। আর ফারজানা রূপার কাছে আদেশ পাঠানো হবে মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপারের মাধ্যমে।
দুদক সূত্রে জানা গেছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে কমিশনের ‘স্থির বিশ্বাস’ হয়েছে যে, শাকিল আহমেদ ও ফারজানা রূপা জ্ঞাত আয়ের বাইরে নিজেদের নামে অথবা বেনামে বিপুল পরিমাণ সম্পদ বা সম্পত্তির মালিক হয়েছেন। শাকিল আহমেদের নামে জারি করা আদেশে তাকে নিজের, স্ত্রী এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণ দিতে বলা হয়েছে।
একইভাবে ফারজানা রূপাকে নিজের, স্বামী এবং নির্ভরশীল ব্যক্তিদের সম্পদ ও দায়দেনার হিসাব জমা দিতে বলা হয়েছে। দুজনকেই দুদকের নির্ধারিত ছকে এসব তথ্য দিতে হবে। প্রয়োজন অনুযায়ী নির্ধারিত ফরমের সঙ্গে সহায়ক কাগজপত্রও সংযুক্ত করতে হবে।
দুদকের অভ্যন্তরীণ নথিতে বলা হয়েছে, প্রথমে তাদের দেওয়া ঠিকানায় সম্পদ বিবরণীর আদেশ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ দায়িত্ব দেওয়া হয়েছিল দুদকের কনস্টেবল মো. জুয়েল মিয়াকে। কিন্তু সংশ্লিষ্ট ঠিকানায় গিয়ে শাকিল ও ফারজানা কাউকেই পাওয়া যায়নি। পরে সম্পদ বিবরণীর মূল ফরমসহ আদেশ দুদকে ফেরত দেন ওই কনস্টেবল। এরপর দুদক জানতে পারে, শাকিল আহমেদ বর্তমানে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং ফারজানা রূপা মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন।
দুদকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২১ আগস্ট দেশের বাইরে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারজানা রূপা ও শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। শাকিল আহমেদ তেজগাঁও থানার মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে রয়েছেন। ফারজানা রূপা যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার হয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আছেন। এ অবস্থায় তাদের কাছে বৈধভাবে আদেশ পৌঁছানো নিশ্চিত করতে সংশ্লিষ্ট দুই কারাগারের জেল সুপারের মাধ্যমে সম্পদ বিবরণীর ফরম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুদক।
কারা কর্তৃপক্ষের মাধ্যমে তারা যেদিন আদেশ গ্রহণ করবেন, সেদিন থেকে পরবর্তী ২১ কার্যদিবসের হিসাব শুরু হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা