শিরোনাম

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব-২ (এপিএস) পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. কাকন রানা (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৩ আগস্ট) বিকেল ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নাম ও পরিচয় ব্যবহার করে দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগে বনানী থানায় একটি মামলা করা হয়। মামলার পরপরই ডিএমপির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের তদন্তকালে তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড উদ্ধার করা হয়। এছাড়া, তার ব্যবহৃত মোবাইল ডিভাইসে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নামে তৈরি দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া যায়।

উদ্ধারকৃত মোবাইল ডিভাইসসহ অন্যান্য ডিজিটাল আলামত আইনানুগ প্রক্রিয়ায় সংরক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

/এসবি/