শিরোনাম

রাজশাহী মেডিকেলে হামে ৪ শিশুর মৃত্যু

রাজশাহী সংবাদদাতা
রাজশাহী মেডিকেলে হামে ৪ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে চিকিৎসাধীন আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন রোগী ভর্তি হয়েছে ২৭ জন।

তিনি বলেন, হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে হামের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৭৯ জন। যাদের মধ্যে মারা গেছে ৫০

/এসআর/