


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্তে ভারতের পুশ ইনের ঘটনা বেড়েছে। এবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সীমান্ত দিয়ে ভারত থেকে ১৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি। পরে বাধার মুখে তাদের ফিরিয়ে নিয়েছে বিএসএফ।

লালমনিরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ১০৪ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে শুক্রবার (৫ জুন) রাতে তাদের নিজ ভূখণ্ডে নিয়ে যান বিএসএফ।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মোবাইল ফোন ও মাদক জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে উপজেলার চামুচা সীমান্ত এলাকা থেকে এসব অবৈধ মালামাল উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ভারতীয় পাথরের ট্রাকে আসা ৫ হাজার ৯৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার' নামে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল থাকার পরও বিক্রি বন্ধ করে দেওয়ায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ‘তেল নেই’ লেখা নির্দেশিকা টাঙিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছে– এমন অভিযোগে নয়ন ফিলিং স্টেশনের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজিবি জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর গুলির ঘটনার পর সীমান্ত এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শেষবারের মতো বাংলাদেশি নাগরিক তারা বানুর (৭৫) মরদেহ তার মেয়ে ও স্বজনদের দেখার সুযোগ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

ভারতের মালদা জেলার বাসিন্দা ফনি বেগম (৭৫) নামে এক নারীর মরদেহ বিজিবির সহায়তায় দেখার সুযোগ পেয়েছেন বাংলাদেশি স্বজনরা।