ভারতীয় পাথরের ট্রাকে এলো ৫ হাজার বোতল ফেনসিডিল

চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ভারতীয় পাথরের ট্রাকে আসা ৫ হাজার ৯৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৮ এপ্রিল) রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে আলম ট্রেডার্সের স্টোন ইয়ার্ডে পার্কিং-এ থাকা ভারতীয় ট্রাক তল্লাশি করে এসব ফেনসিডিল জব্দ করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ৫৯ বিজিবি ব্যাটলিয়ন।
বিজিবি জানায়, অভিযানিক দল পাথরবোঝাই ট্রাক থেকে ২০ বস্তা নেশাজাতীয় সিরাপ জব্দ করে। এ সময় ট্রাকচালক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ভারতীয় ট্রাকটি আটক করা হয়েছে। পাথরের আমদানিকারক প্রীতম এন্টার প্রাইজের মো. টুটুল ও সিএ্যান্ডএফ এজেন্ট আলম এন্ড সন্স।
৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গত তিন মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১০ হাজার ৫৩৫ বোতল ফেনসিডিল ও এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।