চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর প্রাণহানি

চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মরা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।
নিহত শিশুরা হলো– দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজামউদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, দুপুরে মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নামে পাঁচ শিশু। এ সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু