বাড়ির নিচে পুঁতে রাখা ৩০ ককটেল বিস্ফোরণ, ভেঙে পড়লো দেয়াল

চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি বসতবাড়িতে মাটির নিচে পুঁতে রাখা ৩০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভেঙে পড়েছে বাড়ির দেয়াল, উড়ে গেছে টিনের চালা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন।
এর আগে, গতকাল রবিবার রাত ৮টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মুসা মাওলানা পাড়া গ্রামের এহু হোসেনের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এহু হোসেনের বাড়িতে মাটির নিচে অন্তত ৩০ টি ককটেল পুঁতে রাখা হয়েছিল। ককটেলগুলো একসঙ্গে বিস্ফোরিত হলে বসতবাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত ও লন্ডভন্ড হয়ে যায়। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও বিজিবি।
ওসি মো. একরামুল হোসাইন বলেন, তদন্ত চলছে। ককটেলগুলো কীভাবে সেখানে মজুত করা হয়েছিল ও বিস্ফোরণের কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে। যে ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটেছে, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না, তা এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ঘটনাস্থলে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর প্রাণহানি