গোমস্তাপুর সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা

চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সীমান্ত দিয়ে ভারত থেকে ১৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি। পরে বাধার মুখে তাদের ফিরিয়ে নিয়েছে বিএসএফ।
শুক্রবার (১৩ জুন) মধ্যরাতে উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে তাদেরকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয় বলে জানিয়েছেন বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
শনিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রাত পৌনে ১টার দিকে বিএসএফ ১৫ জনকে পুশ ইনের চেষ্টা করে। তাদের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ শিশু ছিল।
ভুক্তভোগীদের নৌকায় তুলে দিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দেয় বিএসএফ। কিন্তু নৌকাটি শূন্যরেখায় আসার পরপর বাধা দেয় বিজিবি। বাধার মুখে পরবর্তীতে রাত পৌনে ৩টার দিকে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা ওই ১৫ জনকে ফিরিয়ে নেন।
এর আগে ৪ জুন গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। বিজির বাধায় সীমান্তের শূন্যরেখায় দুই দিন অবস্থানের পর তাদের ফিরিয়ে নেওয়া হয়।