লিখে রেখেছে ‘তেল নেই’, অভিযানে মিললো ১৩ হাজার লিটার

চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ‘তেল নেই’ লেখা নির্দেশিকা টাঙিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছে– এমন অভিযোগে নয়ন ফিলিং স্টেশনের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার পুখুরিয়া এলাকার নয়ন ফিলিং স্টেশনে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল বলেন, ফিলিং স্টেশনটিতে ‘তেল নেই’ ব্যানার ঝুলিয়ে বিক্রি বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। সেখানে অভিযান চালানোর পর ২ হাজার ৪৮৯ লিটার পেট্রোল এবং ১০ হাজার ৯৪১ লিটার ডিজেল পাওয়া যায়।
তিনি আরও বলেন, পরে তাৎক্ষণিকভাবে জ্বালানি তেল বিক্রি শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯-এর আওতায় পাম্পটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।