আমের মৌসুম শেষ হলেও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসাট আম বাজারে কমেনি ব্যস্ততা। মৌসুমি আমের সরবরাহ কমে এলেও নাবি ও বারোমাসি জাতের আমে এখনো জমজমাট জেলার বৃহত্তম এই বাজার।