শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি মজুত রেখে বিক্রি না করায় জরিমানা

চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি মজুত রেখে বিক্রি না করায় জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার' নামে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল থাকার পরও বিক্রি বন্ধ করে দেওয়ায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত ওই পাম্পে কৃত্রিম সংকট তৈরির দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সাধারণ গ্রাহকদের কাছে জ্বালানি তেল বিক্রি বন্ধ রেখেছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে স্টোরেজ যাচাই করা হলে সেখানে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল মজুতের প্রমাণ মেলে। জনভোগান্তি সৃষ্টি করে বিক্রি বন্ধ রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুতকৃত পেট্রোল সাধারণ গ্রাহকদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনটি এর আগেও একই ধরনের অনিয়মের সঙ্গে জড়িত ছিল।

/এসআর/