


বগুড়ার সদর উপজেলার এরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ৭ জন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি ও তাঁর দুই ছেলের নামের সঙ্গে মিল থাকা বগুড়ার তিনটি ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন নাম ঘোষণা করা হয়েছে। রবিবার জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় অনুমোদনের পর বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে নতুন নামগুলো ঘোষণা করেন।

বগুড়ায় হত্যা মামলায় গ্রেপ্তারের একদিনের মাথায় ডিবি হেফাজতে আসাদুজ্জামান আসাদ (৩০) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথ কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগে স্বপন আহম্মেদ নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথ কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে পৃথক তিন স্থানে গণশুনানি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলাম জামিন পেয়েছেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ‘দুই ছেলে ও পৈতৃক বাড়ির’ নামের সঙ্গে মিল থাকায় বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার আলোচিত মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

‘অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে গাজীপুরের গাছা থানার বোর্ড বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা প্রকৌশলী বেলায়েত হোসেন।

ভাষা সৈনিক ও বগুড়া জেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান ডা. মকবুল হোসেন মারা গেছেন। বুধবার (১০ জুন) দুপুরে শহরের নারুলী মধ্যপাড়ার বাসভবনে এই প্রবীণ রাজনৈতিক নেতা শেষ নিশ্বাস ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সফরের সময় আধা কিলোমিটার কাঁচা সড়ক ইট-বালু ফেলে রাতারাতি নির্মাণ করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।

বগুড়ার দুপচাঁচিয়ায় একটি প্লাস্টিক কারখানায় সুতা তৈরির রোলার মেশিনে আটকে আলিফ নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বগুড়া পুলিশ লাইনসের ভেতর থেকে মো. আরিফুল ইসলাম (৩৮) নামে এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বগুড়ার গাবতলী উপজেলায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এম. আর. ইসলাম স্বাধীন। তিনি বগুড়া জেলা বিএনপির সহসভাপতি।

বগুড়ার দুপচাঁচিয়ায় জমিতে ছাগলের ঘাস খাওয়া নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে মো. মানিক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিরা গ্রামের বাঙালি বাজারে সোমবার (১৮ মে) দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে।

বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকা নিয়ে গঠিত নতুন এ সিটিতে ওয়ার্ড রয়েছে মোট ২১টি।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার (১৩ মে) রাত ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সামনে মানববন্ধন করেন তারা।

বগুড়া সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গলায় জুতার মালা ও পিঠে ‘আমি আম চোর’ লেখা স্টিকার লাগিয়ে বিদ্যালয়ে ঘোরানোর ঘটনায় প্রধান শিক্ষিকা গোল সাহানারাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্যান্ডেলের সোলের ভেতর লুকানো ছিলো ১৫০০ পিস ইয়াবা। এ ঘটনায় বগুড়ার শাজাহানপুরে ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।