শিরোনাম

বগুড়ায় আলোচিত ৩ ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি

বগুড়া সংবাদদাতা
বগুড়া সংবাদদাতা
বগুড়ায় আলোচিত ৩ ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি
মঙ্গলবার বগুড়ায় ৩ ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি হয়

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে পৃথক তিন স্থানে গণশুনানি অনুষ্ঠিত হয়।

এ সময় প্রশাসন জানিয়েছে, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নগুলোর নতুন নাম নির্ধারণ করা হবে।

এদিন সকালে শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী ইউনিয়নের গণশুনানি অনুষ্ঠিত হয় বেতগাড়ী মীরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের গণশুনানি হয়, সৈয়দপুরের জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে এবং দিগন্ত ইউনিয়নের গণশুনানি অনুষ্ঠিত হয় ভরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে।

জানা যায়, সম্প্রতি নবগঠিত তিনটি ইউনিয়নের নাম স্থানীয় সংসদ সদস্য ও এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি এবং তার দুই ছেলের নাম অনুসারে রাখা হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য জেলা প্রশাসক তৌফিকুর রহমান আলাদা কমিটি গঠনের নির্দেশ দেন। তার নির্দেশ মোতাবেক কমিটি গঠিত হয়। সেই কমিটি মঙ্গলবার সকাল ১০টায় তিনটি স্থানে গণশুনানির আয়োজন করে। সেখানে স্থানীয় বাসিন্দারা নতুন নামের বিষয়ে মতামত দেন।

/এসআর/