চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, পুলিশসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া সংবাদদাতা

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের খাবারের বগিতে এক নারী যাত্রীকে (৪৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভুক্তভোগী নারী বাদী হয়ে সান্তাহার জিআরপি থানায় একটি মামলা করেছেন। এতে এক ক্যান্টিনবয় ও ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা অজ্ঞাতপরিচয় দুই পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় অভিযুক্ত ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। তিনি নাটোরের আবদুলপুর এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য গত রবিবার (৩০ আগস্ট) রাতে ভুক্তভোগী ওই নারী রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ট্রেনটি সিরাজগঞ্জ স্টেশন পার হওয়ার পর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য তাকে দেহ তল্লাশির কথা বলে খাবারের বগিতে নিয়ে যান। সেখানে ওই দুই পুলিশ সদস্য তার শ্লীলতাহানি করেন। একপর্যায়ে খাবারের বগির ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী ওই নারী।
পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে অভিযোগ করেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশের সান্তাহার থানার একটি দল চলন্ত ট্রেন থেকে আবু বক্করকে আটক করে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী বাদী হয়ে নারী-শিশু আইনে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মামলার আসামি আবু বক্করকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় পেছালো