শিরোনাম

বগুড়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

বগুড়া সংবাদদাতা
বগুড়া সংবাদদাতা
বগুড়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার
গ্রেপ্তারের প্রতীকী ছবি। গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইভি আকতার নূপুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বগুড়া সিটি করপোরেশনের কর্মস্থল থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল্লাহ আল সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আইভি আকতার নূপুর বগুড়া মহানগরীর শিববাটি শাহী মসজিদ লেনের মৃত নজমল হোসেন তোতার মেয়ে। তিনি জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। নূপুর বগুড়া সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মী। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুলিশ তাকে কর্মস্থল থেকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই আবদুল্লাহ আল সাদিক জানান, রাজনৈতিক ওই মামলায় নাম না থাকলেও তদন্তে নূপুরের নাম এসেছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বগুড়া মহানগরীর পশ্চিম বৃন্দাবনপাড়ার নূর হোসেন মন্ডলের ছেলে মো. আলিফ গত বছরের ২৪ ডিসেম্বর সদর থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান করে ২০২ জনের নাম উল্লেখপূর্বক ৩০২ জনকে আসামি করা হয়।

/এসআর/