পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, ৪ নারী আটক

বগুড়া সংবাদদাতা

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে সোনাতলা উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমনের (৩৬) বিরুদ্ধে প্রতারণার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আজ সকাল ১১টার দিকে একটি পিকআপ ভ্যান নিয়ে তাঁকে গ্রেপ্তার করতে ফুলবাড়িয়া গ্রামে যান পুলিশ সদস্যরা। গোলাম কবির সুমনকে আটক করে গাড়িতে তোলার সময় স্থানীয় লোকজন পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এ সময় সুমনকে ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যানটিও ভাঙচুর করেন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আসামি ধরতে গিয়ে এসআইয়ের হারানো পিস্তল যেভাবে উদ্ধার হলো