যুবলীগ নেতার হাত-পা ভেঙে পুলিশে দিলো যুবদল

বগুড়া সংবাদদাতা

বগুড়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিকশার গ্যারেজে কেক কাটার আয়োজনের অভিযোগে দলটির এক নেতাকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন যুবদলের নেতাকর্মীরা। এতে রাজ মাহমুদ কাউছার (৪৮) নামের ওই যুবলীগ নেতার দুই হাত ও বাঁ পা ভেঙে গেছে বলে জানিয়েছেন তার স্বজনেরা। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় করতোয়া নদীর তীরে একটি রিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।
আহত রাজ মাহমুদ কাউছার বগুড়া শহর যুবলীগের ১৮ নম্বর ওয়ার্ডের সভাপতি।
বগুড়া মহানগর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি বলেন, বুধবার সন্ধ্যায় দত্তবাড়ি এলাকার ওই গ্যারেজে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। সেই আয়োজনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। পরে রাত ১১টার দিকে যুবদলের কয়েকজন কর্মী খবর পান, করতোয়া নদীর তীরে ওই গ্যারেজে কয়েকজন যুবলীগ নেতা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন।
তিনি দাবি করেন, খবর পেয়ে ৩ নম্বর ওয়ার্ড যুবদলের কয়েকজন নেতা-কর্মী সেখানে যান। এ সময় দুজন করতোরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। রাজ মাহমুদ কাউছার একটি হাসুয়া বের করে যুবদলের নেতাকর্মীদের আঘাতের চেষ্টা করলে তাকে আটক করে মারধর করা হয়।
আহসান হাবিব মমি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাজ মাহমুদ কাউছারকে উদ্ধার করেন এবং পুলিশ ডেকে তার হাতে তুলে দেন।
ভুক্তভোগী রাজ মাহমুদ কাউছারের বড় ভাই মাহমুদ আলী বলেন, মারধরে তার দুই হাত ও বাঁ পা ভেঙে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি রাজ মাহমুদ কাউছার। বর্তমানে পুলিশ হেফাজতে তার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫