পথচারীকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে এক প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি সফরে ঢাকা থেকে নিজ সংসদীয় নির্বাচনি এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। গাড়িতে প্রতিমন্ত্রীর সঙ্গে তার স্ত্রীও ছিলেন। সকাল ৯টার দিকে তার গাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে পৌঁছে। এ সময় ফিরোজা (৬০) নামে এক শ্রবণ প্রতিবন্ধী নারী গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক গাড়িটি রাস্তার পাশে ধানক্ষেতে নামিয়ে দেন। দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর হাঁটু ও দুই পায়ে আঘাত লাগে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, আলহামদুলিল্লাহ, দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। রাস্তা থেকে গাড়িটি ফসলের মাঠে পড়ে গিয়ে স্থির হয়ে যায়। এতে আমার হাঁটু ও দুই পায়ে ব্যথা পেয়েছি। প্রাথমিক চিকিৎসা নিয়েছি।
কালাই থানার ওসি সাইদুল আলম বলেন, জয়পুরহাটে আসার পথে এক পথচারী সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। প্রতিমন্ত্রী সামান্য আঘাত পেয়েছেন। এ ঘটনায় এক নারী পথচারী গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এসিল্যান্ডকে দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে ‘মাদক উদ্ধারের’ অভিযান