এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরের ওপর আদালতে ডিম নিক্ষেপ

বগুড়া প্রতিনিধি

সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে কারাগারে নেওয়ার সময় এ ঘটনা ঘটে।
এ সময় আদালত চত্বরে তাকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার রাতে ঢাকা থেকে তানভীরকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত রোববার রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে তানভীরের বিরুদ্ধে মামলাটি করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই ফেসবুক পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে। তানভীরের দেওয়া পোস্টটি বিএনপির একাধিক নেতাকর্মীর নজরে আসার পর দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
উল্লেখ্য, সিলেট বিভাগের কয়েকটি জেলায় এনসিপির পদযাত্রায় হামলা ও বাধার ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাদের দায়ী করে গত শুক্রবার ফেসবুকে একটি পোস্ট দেন তানভীর। অভিযোগ উঠেছে, ওই পোস্টেই তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ও সমালোচনা তৈরি হলে পরে তিনি পোস্টটি মুছে ফেলেন। তবে ততক্ষণে পোস্টটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।