পদ্মায় নৌপুলিশের ওপর দুর্বৃত্তদের হামলা, গুলিবিদ্ধ ৬

পাবনা সংবাদদাতা

পাবনার ঈশ্বরদী পদ্মা নদীতে টহল ডিউটির সময় সন্ত্রাসীদের হামলায় ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে।
এসময় লক্ষীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ-সহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এছাড়া নৌকার মাঝিও আহত হয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহত নৌকার মাঝি তুহিন মালথা জানান, নিয়মিত টহল ডিউটি পালনকালে লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির একটি দল পদ্মা নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। ঘটনায় ৫ পুলিশ সদস্য ও নৌকার মাঝি গুলিবিদ্ধ হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আহত সবাই চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন- লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া। তারা সবাই একই নৌ ফাঁড়িতে কর্মরত। তাদের মধ্যে গুরুতর আহত মানিক মিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়েছে।
আহত লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম সিটিজেন জার্নালকে বলেন, আমরা নদীতে অভিযানে যাই। সেখানে তাদেরকে বালু উত্তোলন করতে নিষেধ করি। তখন তারা আমাদের গুলি করে। গুলিতে পাঁচ পুলিশ সদস্য ও একজন নৌকার মাঝি আহত হয়েছেন। আমরা হাসপাতালে চিকিৎসাধীন আছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।