শিরোনাম

বিনামূল্যে ড্রেস পাবে উপজেলার দুই স্কুলের শিক্ষার্থীরা: মাহদী আমিন

বিশেষ প্রতিনিধি
বিনামূল্যে ড্রেস পাবে উপজেলার দুই স্কুলের শিক্ষার্থীরা: মাহদী আমিন
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহদী আমিন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আগামী জুলাই মাস থেকে বিনামূল্যে ড্রেস ও পাটজাত ব্যাগ বিতরণ শুরু করবে সরকার। প্রথম পর্যায়ে প্রত্যেক উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের ড্রেস ও ব্যাগ দেওয়া হবে।’

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও পাটজাত ব্যাগ বিতরণের পাইলট প্রকল্প নেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে। এ প্রকল্পের আওতায় আমরা সব শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ পৌঁছে দেবো।’

তিনি আরও বলেন, ‘প্রথম মাসেই প্রায় এক লাখের বেশি শিক্ষার্থী এই সুবিধা পাবে। পর্যাক্রমে তা সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।’

/এফআর/