যুব মহিলা লীগের সেই নেত্রী শিশুসন্তানসহ জামিনে মুক্ত
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৩: ৩৬

যুব মহিলা লীগের সেই নেত্রী শিশুসন্তানসহ জামিনে মুক্ত। ছবি: সংগৃহীত
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে শিশুসন্তানসহ কারাগার থেকে বের হন তিনি। কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার শিল্পী বেগমকে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে দেড় মাস বয়সী শিশুসন্তানসহ তাকে কারাগারে পাঠানো নেওয়া হয়।
তবে শিল্পী বেগমের দেড় মাস বয়সী শিশুসন্তান থাকায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

/এফআর/