এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে হয়েছে। তবে জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২২ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান এই সিদ্ধান্ত দেন।
ইসি সূত্রে জানা গেছে, মনিরা শারমিন মনোনয়নপত্রে রিটার্নিং দাখিলের নথিতে সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য দিয়েছেন। তবে কবে, কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন তার তথ্য না থাকায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর পর্যন্ত বাছাই কার্যক্রম স্থগিত করা হয়।
মনিরা শারমিনকে আগামীকাল দুপুর ১২টার মধ্যে কাগজপত্র দাখিল করতে বলেছেন রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন। এরপর সিদ্ধান্ত দেওয়া হবে।
জানা গেছে, এনসিপির এই নেত্রী ২০২৩ সালের ১১ নভেম্বর কৃষি ব্যাংকে চাকরিতে যোগদান করেন। তবে ২০২৫ সালে রাজনীতিতে নাম লিখিয়ে চাকরি থেকে পদত্যাগ করেন।
গণপ্রতিনিধি আদেশ অনুযায়ী, সরকারি চাকরি থেকে অবসর বা পদত্যাগের তিন বছর সময় পার না হলে সংসদ সদস্য পদে নির্বাচনের অযোগ্য বলে বিবেচিত হবেন। এমনকি সংরক্ষিত নারী আসনেও নির্বাচন করতে পারবেন না।
এক্ষেত্রে মনিরা শারমিনের মনোনয়নপত্র বৈধ হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।