শিরোনাম

ফরিদা খানম ঢাকার নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক
ফরিদা খানম ঢাকার নতুন ডিসি
ফরিদা খানম। ছবি: সংগৃহীত

ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম। বর্তমান ডিসি মো. রেজাউল করিমকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা দুইটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ফরিদা খানম গোপালগঞ্জ জেলার সদর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মো. মতিউর রহমান জাফরিন ছিলেন একজন ইসলামী চিন্তাবিদ। তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।

ফরিদা খানম ঢাকা বোর্ড থেকে ১৯৯২ সালে এসএসসি এবং ১৯৯৪ সালে এইচএসসি পরীক্ষায় ১ম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে বিএসএস (সম্মান) এবং একই বিভাগ হতে এমএসএস ডিগ্রি অর্জন করেন।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের সদস্য ফরিদা খানম ২০০৬ সালের ২১ আগস্ট রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন।

/এফসি/