ভুট্টাখেতে জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৫: ১৫

মানিকগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান। ছবি: সিটিজেন জার্নাল
মানিকগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২২ এপ্রিল) মানিকগঞ্জ পৌরসভার হিজুলি ও সদর উপজেলার রাজিবপুর বাজারে এসব অভিযান চালানো হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে পৌরসভার হিজুলি বাজারে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। বাজারের ‘রিশাদ এন্টারপ্রাইজ’-এর মালিক মো. আরিফুর রহমান (আরিফ) দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বিক্রি করে আসছেন– এমন অভিযোগের সত্যতা মেলে।
অভিযানকালে দোকানের পাশের ভুট্টাখেত থেকে ড্রাম ভর্তি ১৪০ লিটার পেট্রোল পাওয়া যায়। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় অভিযুক্ত ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, পৃথক অভিযানে সদর উপজেলার মিলন এন্টারপ্রাইজকে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের নেতৃত্বদানকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে এই অভিযান অব্যাহত থাকবে বলে।

ফরিদা খানম ঢাকার নতুন ডিসি