নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড

নড়াইল সংবাদদাতা

নড়াইল সদর উপজেলায় শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার (১৯ আগস্ট) দুপুরের দিকে এ রায় ঘোষণা করেন শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত রবিউল শিকদার রবি নড়াইল সদরের রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার শিকদারের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি। নিহত শিশুটি রবিউলের আত্মীয় ছিলো।
আদালতে উপস্থিত নিহত শিশুটির বাবা-মা রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত তা কার্যকরের দাবি জানান।
নড়াইল জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু বলেন, মাত্র ৯ কার্যদিবসে মামলাটির রায় ঘোষণা করে দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, ‘মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে বাদী ন্যায়বিচার পেয়েছেন। আমরা আশা করি, শিগগির রায়টি কার্যকর হবে। আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তবে লিগ্যাল এইড থেকে একজন আইনজীবী নিয়োগ করা হয়েছিলো।’
৪ আগস্ট মামলাটির তদন্ত কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক অজয় কুমার কুণ্ডু মাত্র ১১ কার্যদিবসে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২০ জুলাই সন্ধ্যার দিকে শিশুটিকে ধর্ষণ ও হত্যা করা হয়। পরদিন সকাল ৯টার দিকে স্থানীয়রা রবিউলকে আটক করে পুলিশে সোপর্দ করেন এবং একইদিন শিশুটির বাবা মামলা করেন।