বিদ্যুৎ সংকটে এই সরকারের দায় নেই: ডা. জাহেদ

রংপুর সংবাদদাতা

চলমান বিদ্যুৎ সংকটের জন্য এই সরকারের ন্যূনতম কোনো দায় নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে নজরুলবর্ষ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকারকে নির্বাচিত করেছে জনগন। যে কোনো মূল্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি আমাদের রক্ষা করতে হবে। এ লক্ষ্য পূরণে আমাদের জনগণের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, বিগত সময়ে সরকারি কর্মকর্তারা এমন একটি সরকারের সঙ্গে কাজ করেছেন, যাদের নির্বাচিত হওয়ার কোনো দায় ছিল না। ওই সরকারের লক্ষ্য ছিল অনন্তকাল ভোট চুরি করে ক্ষমতায় থাকা। ফলে তারা দেশের জনগণের কথা ভাবেনি। ভোটের ব্যবস্থা সঠিক থাকলে সরকারকে সবসময় জনগণের কথা বিবেচনায় রাখতে হয়।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, উপদেষ্টা ও বিশেষজ্ঞরা সরকারের কাজ মূল্যায়ন করছেন। আগামী ছয় মাস পর প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রমও মূল্যায়ন করা হবে। এ প্রক্রিয়ায় সরকারের সব অংশকে যুক্ত হতে হবে।
তিনি বলেন, ৫ বছর পর জনগণের কাছে যেতে হবে এবং কোন ক্ষেত্রে কী করা হয়েছে, তার হিসাব দিতে হবে। এজন্য সরকারি কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন। সরকারের নীতি ও কর্মসূচি সম্পর্কে সবাইকে অবগত থাকতে হবে। ভবিষ্যতে দেশে ভালো নির্বাচনী ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পাশাপাশি সরকার ও জনগণের মধ্যে কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে হবে।
রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, বিভাগের আট জেলার জেলা প্রশাসক, জেলা কালচারাল অফিসার ও শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুক্রবার শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি: চিফ হুইপ