চাহিদা অনুযায়ী দেশে পর্যাপ্ত গ্যাস-বিদ্যুৎ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, চাহিদা অনুযায়ী দেশে পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ নেই। এ সংকট মোকাবিলায় গ্যাস আমদানির পাশাপাশি দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছে সরকার।
বুধবার (১৯ আগস্ট) আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ সংকট দূর করতে সরকার কাজ করছে। সংকট মোকাবিলায় আমরা গ্যাস আমদানি করছি। তবে শুধু গ্যাস আমদানি করলেই সংকটের সমাধান হবে না, আমদানি করা গ্যাস ব্যবহারের জন্য প্রয়োজনীয় অবকাঠামোও তৈরি করতে হবে। এলএনজি স্টেশন স্থাপনেও সময় প্রয়োজন।
তিনি বলেন, কারিগরি ত্রুটির কারণে মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহে সমস্যা তৈরি হয়েছিল। সেটি সমাধান হয়েছে। তবে দেশের গ্যাস ও বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ এখনো পর্যাপ্ত নয়। এই সংকট মোকাবিলায় একই সঙ্গে কয়েকটি পথে এগোচ্ছে সরকার। দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি নবায়নযোগ্য বিদ্যুৎ, বিশেষ করে সৌরবিদ্যুতের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর আগে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট মোকাবিলায় নিজস্ব গ্যাস অনুসন্ধান, ভোলার গ্যাস ব্যবহার, গ্যাস আমদানি এবং সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিলো সরকার।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা