ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৬৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (১৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ২৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, খুলনা বিভাগে ১৩৩ জন, রাজশাহী বিভাগে ৯২ জন, রংপুর বিভাগে ছয় জন, বরিশাল বিভাগে ৭০ জন, সিলেট বিভাগে তিন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২৭ জন। চলতি বছরে এখন পর্যন্ত ২৪ হাজার ৩৭৪ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৭৬ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

/এসবি/