মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

নড়াইল সংবাদদাতা

নড়াইলে মসজিদের কমিটি গঠন ও মক্তবের জন্য মহল্লা থেকে সাপ্তাহিক চাল তোলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়া জামে মসজিদের কমিটি গঠন এবং মসজিদের মক্তবের জন্য মহল্লা থেকে সাপ্তাহিক চাল সংগ্রহ নিয়ে একই এলাকার আলম গ্রুপ ও মেজবাহ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধ মেটাতে শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজনকে নিয়ে একটি সালিশি বৈঠক বসে। তবে বৈঠকে কথাকাটাকাটি ও মতানৈক্য দেখা দিলে একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষের লোকজন।
এসময় আলম গ্রুপের ৮ জন এবং মেজবাহ গ্রুপের ৪ জন আহত হন। তাদের মধ্যে ইস্রাফিল বিশ্বাস, বাদশাহ, মোচা বিশ্বাস, লিপন বিশ্বাস, জিন্না বিশ্বাস, রাব্বি বিশ্বাস, মিন্টু বিশ্বাস, লিটন বিশ্বাস, মশিয়ার বিশ্বাস ও নাসিরুল মোল্লাকে নড়াইল জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, এখনো কেউ থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পশুর হাটের টেন্ডার নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষ