শিরোনাম

মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
আদালত প্রাঙ্গণে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক

কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।

বুধবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি প্রিজনস) মো. জাহাঙ্গীর কবির।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যেই বিভিন্ন সময়ে তাকে ৯টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিলো।

গত ২৭ জুলাই নিম্ন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে ৯ আগস্ট হাইকোর্টে জামিন আবেদন করেন খায়রুল হক। শুনানি শেষে সোমবার (১০ আগস্ট) তাকে অন্তর্বর্তী জামিন দেন আদালত। বুধবার (১৯ আগস্ট) তিনি কারাগার থেকে মুক্তি পান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর মহাখালীর সেতু ভবনের সামনে আন্দোলনকারীরা অবস্থান করছিলেন। সেখান থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় তাদের ওপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ করা হয়। এতে উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন।

এ ঘটনায় উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

/এসবি/