শিরোনাম

১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার
প্রতীকী ছবি

চলতি মাসের প্রথম ১৭ দিনে দেশে এসেছে ১৯৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

বুধবার (১৯ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি আগস্টের ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের আগস্টের প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৫০ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবৃদ্ধি ৩১ শতাংশ বেশি। মঙ্গলবার (১৮ আগস্ট) একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮ কোটি ডলার রেমিট্যান্স।

বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক বৈদেশিক লেনদেনের ভারসাম্যে এর ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/এসবি/