বোরহামে অভিষেকেই নজর কাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ন্যাশনাল লিগের একাদশে প্রথমবার সুযোগ পেয়েই দারুণ পারফরম্যান্সে মাঠ মাতালেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। মিডো পার্কে লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে লিডস ইউনাইটেড অনূর্ধ্ব-২১ দলকে ৫-২ ব্যবধানে হারিয়েছে বোরহাম উড অনূর্ধ্ব-২১ দল। আর বড় জয়ের মূল কারিগর হিসেবে আলো ছড়িয়েছেন তরুণ এ উইঙ্গার। দলের দুটি গোলে অবদান রেখেছেন তিনি।
ম্যাচের ৪১তম মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে দলের হয়ে প্রথম গোলটি করেন ফারহান। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সতীর্থ তারান আল্লারাখিয়াকে দিয়ে করান আরেকটি গোল। এখানেই শেষ নয়, ৮২তম মিনিটে নিজের জোড়া গোলটাও প্রায় পেয়েই গিয়েছিলেন তিনি। মাঝমাঠ থেকে একাই বল টেনে নিয়ে লিডসের এক ডিফেন্ডারকে চমৎকার ড্রিবলিংয়ে পরাস্ত করে শট নেন, তবে প্রতিপক্ষ গোলরক্ষকের দারুণ সেভে সে যাত্রা দ্বিতীয় গোল পাওয়া হয়নি তার।
অভিষেক ম্যাচেই এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর তরুণ এ উইঙ্গারের প্রশংসায় পঞ্চমুখ বোরহাম উড। ক্লাবটি তাদের অফিসিয়াল বার্তায় লিখেছে, ‘প্রথমবারের মতো শুরু থেকে মাঠে নেমেই ফারহান আলী ওয়াহিদ দুর্দান্ত খেলেছেন। তার ড্রিবলিং, বুদ্ধিদীপ্ত ছোট পাস এবং দ্রুত বলের দখল পুনরুদ্ধারের সক্ষমতা ছিল দেখার মতো।’
চলতি মাসের শুরুতেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম থেকে ধারে পঞ্চম স্তরের দল বোরহাম উডে যোগ দেন ফারহান। মাত্র ১২ বছর বয়সে ফুলহ্যাম একাডেমিতে তার ফুটবল পথচলা শুরু হয়। সেখানে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭টি গোল করার পর অনূর্ধ্ব-২১ দলের জার্সিতে ২১ ম্যাচে ৬টি গোল এবং ৯টি অ্যাসিস্টের দারুণ রেকর্ড গড়েন তিনি।

সেনেগালের কোচ হলেন বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবলার