শিরোনাম

কান্না করায় নিজ সন্তানকে গামছা পেঁচিয়ে হত্যা

নড়াইল সংবাদদাতা
কান্না করায় নিজ সন্তানকে গামছা পেঁচিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

নড়াইল সদর উপজেলায় নিজ সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মা আরিফা বেগম।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যার পর নড়াইল সদর আমলি আদালতের বিচারক মারুফ হাসান তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে তাকে নড়াইল জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

নিহত শিশু তাবাসসুম উপজেলার মাইজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের চাঁন মানিক মোল্লার মেয়ে। তিনি কুয়েত প্রবাসী।

জানা গেছে, প্রায় দেড় বছর আগে আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফাকে বিয়ে করেন চাঁন মানিক মোল্লা।

আরিফা বেগমের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, সাড়ে তিন মাসের তাবাসসুম জন্মের পর থেকেই অনেক কান্নাকাটি করতো। তাকে সামলানোর জন্য মা আরিফা ছাড়া কেউ ছিল না। শিশুটিকে সামলাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই যন্ত্রণা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শিশুটিকে কোলে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে।

খবর পেয়ে শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে হেফাজতে নেয়।

/এসআর/