ব্যাংকে চাকরি নিয়েছেন তমা মির্জা, তবে কি অভিনয় ছাড়ছেন?

বিনোদন ডেস্ক

অভিনয়ের পাশাপাশি জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছেন ঢাকাই সিনেমার নায়িকা তমা মির্জা। প্রায় তিন মাস ধরে দেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি-ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে কাজ করছেন তিনি।
বুধবার (১৯ আগস্ট) তমা নিজেই কর্পোরেট দুনিয়ায় পা রাখার খবরটি সামনে আনেন। জানান, একটি ব্যাংকের ‘ব্র্যান্ড কমিউনিকেশন’ বিভাগে যোগ দিয়েছেন তিনি। এ খবরে তার ভক্তদের মনে প্রশ্ন, তমা কি তবে অভিনয় ছেড়ে দেবেন?
সে বিষয়ও খোলাসা করেন তমা। বলেন, ‘অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। এখানেই আমি আছি, থাকব এবং কাজ করব ইনশাআল্লাহ।’
নতুন চাকরি প্রসঙ্গে এ নায়িকার ভাষ্য, ‘অভিনয়জীবনের বাইরে একটি নতুন অভিজ্ঞতা সম্প্রতি যোগ হয়েছে আমার জীবনে। এটি আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা। অভিনয়ের পাশাপাশি এখন থেকে এই পেশাতেও সময় দেব। আমার জন্য দোয়া করবেন, নিজের এই নতুন কাজেও যেন সফল হতে পারি।’

এই বার্তার সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন তমা। সেটি ওই ব্যাংকের গুলশান প্রধান কার্যালয়ে ধারণ করা। পোস্টের নিচে তাকে শুভেচ্ছা ও সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। অভিনেত্রী দীপা খন্দকার, সাদিয়া আয়মান, নির্মাতা শিহাব শাহীনসহ অনেক তারকাও তাকে বাহবা দিয়েছেন।
তমা জানান, এই চাকরির জন্য অভিনয় থেকে দূরে সরার প্রয়োজন পড়বে না। ব্যাংক কর্তৃপক্ষও তার অভিনয়ের ব্যাপারে আন্তরিক ও সহযোগিতাপরায়ণ। তাই দুই ভুবনের কাজই সমানতালে চালিয়ে নেবেন তমা।
তমাকে সর্বশেষ দেখা গেছে গত বছর ‘দাগি’ সিনেমায়। শিহাব শাহীনের সিনেমাটি হয়েছিল সুপারহিট। শোনা যাচ্ছে, এবার তিনি ভিকি জাহেদের নির্মাণে একটি সিনেমা করবেন।