যশোরে ট্রাকের ধাক্কায় ২ বাইক আরোহী নিহত
যশোর সংবাদদাতা

প্রকাশ : ১১ মে ২০২৬, ১৩: ০০

গ্রাফিক্স: সিটিজেন জার্নাল
যশোরের শার্শা উপজেলায় ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার গিলাপোল এলাকায় নাভারন-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার উলাসী খালপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) এবং উলাসী গ্রামের আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।
স্থানীয়রা জানান, সকালে নিহত শাহিন হোসেন নিজের খেত থেকে কাঁচা মরিচ তুলে বিক্রির জন্য তোফাজ্জেল হোসেনের বাইকযোগে নাভারন বাজারে যাচ্ছিলেন। পথে গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যুবরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের শনাক্তে কাজ চলছে।

/এফআর/

রাজধানীতে সড়ক দুর্ঘটনা, নিহত ১