ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

বেনাপোল সংবাদদাতা

যশোরের বেনাপোল ইমিগ্রেশন ব্যবহার করে ভারতে যাওয়ার সময় পুলিশের কালো তালিকায় থাকা ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিমকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে পোর্টথানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহরিয়ার করিম ঝিনাইদহের উকিলপাড়া এলাকার রবিউল করিমের ছেলে।
ইমিগ্রেশন সূত্র জানায়, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশে শাহরিয়ার করিম বেনাপোল ইমিগ্রেশনে আসে। এ সময় নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় তার নাম ইমিগ্রেশনের কালো তালিকায় রয়েছে বলে শনাক্ত হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায়, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৬) এর অধীনে ঝিনাইদহ থানার মামলা নং-২০, তারিখ ৮ জুন ২০২৪, ধারা ৮/৯/১০/১১/১২/১৩ অনুযায়ী একটি মামলা বিচারাধীন রয়েছে। পরে ইমিগ্রেশন পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানিয়েছেন, আটক শাহরিয়ার করিমের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম বাস্তবায়নের জন্য ঝিনাইদহ থানা পুলিশে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে পুলিশ এলে তাদের কাছে সোপর্দ করা হবে।

বেনাপোল সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা, শূন্যরেখায় আটকে ১০-১৩ জন