কলকাতায় পাঠানো হলো উপহারের ৫০০ কেজি আম

কলকাতায় পাঠানো হলো উপহারের ৫০০ কেজি আম
বেনাপোল সংবাদদাতা

বাংলাদেশ সরকার শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের উপহাইকমিশনের মাধ্যমে ৫০০ কেজি আম পাঠিয়েছে।
বুধবার (১ জুলাই) রাতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমের চালানটি ভারতে পাঠানো হয়। কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রতিনিধির কাছে এসব আম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো হয়েছে বাংলাদেশের জনপ্রিয় আম্রপালি ও হাঁড়িভাঙা আম। জানা গেছে, কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের জন্য ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি আম পাঠানো হয়েছে।
বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক মো. আবু তালহা বলেন, ‘বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১০০টি কার্টনের মধ্যে ৫০০ কেজি আম ভারতের উপহাইকমিশনারের কাছে পাঠানো হয়েছে। এ–সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে বলা আছে, আমগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন বুদ্ধিজীবীসহ গণ্যমান্য ব্যক্তির কাছে পাঠাবেন উপহাইকমিশনার।’
তিনি আরও বলেন, বাংলাদেশের এই ‘ম্যাঙ্গো ডিপ্লোমেসি’ দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রতীক হিসেবে বিবেচিত হবে।