বেনাপোল সীমান্তে ৩৩৭ বোতল ‘এস্কাফ’ সিরাপ জব্দ

যশোর সংবাদদাতা

যশেোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩৩৭ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কোনও পাচারকারী আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ বেনাপোল পোর্ট থানার পুটখালী বিওপির সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে ৩৩৭ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে। জব্দকৃত সিরাপের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।