মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
জামালপুর সংবাদদাতা

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১২: ৩৫

ছবি: সংগৃহীত
জামালপুরের ইসলামপুর উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
নিহত শামীম মিয়া ইসলামপুরের মরাকান্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বৃষ্টি ও ঝড় চলাকালে দশানী নদীতে মাছ ধরতে যান শামীম মিয়া। মাছ ধরার এক পর্যায়ে হঠা বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাইয়ুম গাজী বলেন, শামীম মিয়া বজ্রপাতে মারা গেছেন। পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে দাফনের অনুমতি দেওয়া হবে।