ইয়ামালকে ভুল প্রমাণ করতে ফাইনালে যাবে মরক্কো!

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইয়ামালকে ভুল প্রমাণ করতে ফাইনালে যাবে মরক্কো!
মরক্কোর হয়ে খেলার সুযোগ থাকলেও লামিনে ইয়ামাল স্পেনকে বেছে নেন

স্পেনের লামিনে ইয়ামালকে বর্তমান সময়ের সেরা ফুটবলারদের একজন ভাবা হয়। তবে ইয়ামালের সামনে সুযোগ ছিল মরক্কোর হয়ে প্রতিনিধিত্ব করার। ইয়ামালের বাবা মরক্কোর অধিবাসী এবং মা ইকুয়েটোরিয়াল গিনির। বার্সেলোনায় খেলা এই ফরোয়ার্ড চাইলে মরক্কোর হয়ে খেলতে পারতেন। তবে স্পেনে জন্ম নেওয়া ইয়ামাল লা রোজাদের জার্সিই গায়ে জড়িয়েছেন।

ইয়ামালের মরক্কোর হয়ে না খেলাটা ভুল প্রমাণ করতে চান মরক্কোর ফুটবল ফেডারেশনের সভাপতি ফোউজি লেকা।

মরক্কোর ফুটবল ফেডারেশন ইয়ামালকে মরক্কোর হয়ে খেলার জন্য বোঝাতে ব্যর্থ হয়েছিল। আল জাজিরায় দেওয়া এক সাক্ষাৎকারে লেকা বলেন, ‘আমি আশা করবো ফাইনালে আমরা মুখোমুখি হবো যাতে সবাইকে বুঝাতে পারি তার কোন দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা দেশ হিসেবে আফ্রিকান প্রতিযোগিতায় প্রতিনিয়ত লড়াই করছি এবং বিশ্বকাপে অংশ নিচ্ছি।’

ব্রাজিলের বিপক্ষে এক পর্যায়ে ম্যাচের ৬৫ মিনিটে মরক্কোর ১১ জন ফুটবলারের ১১ জনই ছিলেন অন্য দেশে জন্ম নেওয়া ফুটবলার। ভিন্ন দেশে জন্ম নিয়েও তারা বাবা বা মায়ের জন্মস্থান ধরে মরক্কোর হয়ে খেলছেন।

/টিই/