হামের প্রাদুর্ভাব: তিন মাসে নিভে গেলো ৬৫২ শিশুর প্রাণ

নিজস্ব প্রতিবেদক

হামের প্রাদুর্ভাবে দেশে শিশু মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে গত তিন মাসে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫২ জনে। রবিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ (রবিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও চার শিশু মারা গেছে। এর মধ্যে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে ৭৫ শিশুর হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৭৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৮৫ হাজার ৯৫১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ৫৭৯ শিশু। এসব শিশুর মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯২ শিশু প্রাণ হারিয়েছে।
এছাড়া এখন পর্যন্ত মোট ৬৬ হাজার ৮৪১ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

হাম ও উপসর্গে আবার একদিনে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু, মোট ৫৪৫