কঠোর নিরাপত্তায় যুক্তরাষ্ট্রে পৌঁছালো ইরান ফুটবল দল

সিজেডএন স্পোর্টস ডেস্ক

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপে নিজেদের গ্রুপে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। মেক্সিকোর টিজুয়ানা বেস ক্যাম্প থেকে সংক্ষিপ্ত ফ্লাইটে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইরান দল।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের দিন মার্কিন মাটিতে প্রবেশ ও প্রস্থানের ভিসা বিধিনিষেধের শর্ত মেনে স্থানীয় সময় ম্যাচের ঠিক আগের দিন লস অ্যাঞ্জেলেসে পা রাখলো ইরান দল। বিমানবন্দর থেকে নামার পর কড়া পুলিশি পাহারায় বাসে করে খেলোয়াড়দের নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হয়।
আমেরিকায় পা রাখার আগে মেক্সিকোর টিজুয়ানায় সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে ক্যাম্প সরিয়ে মেক্সিকোতে আশ্রয় নেওয়া ইরান দলকে বিদায় জানাতে হোটেলের সামনে ভিড় করেছিলেন হাজারো মেক্সিকান সমর্থক। ফুটবলাররা যখন বাসে উঠছিলেন, তখন চারদিক থেকে স্লোগান ওঠে ‘টিম মেল্লি’ (ইরান ফুটবল দলের ফার্সি নাম)।
অনেক মেক্সিকান সমর্থক প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেন, যাতে লেখা ছিল- ‘ইরান, তোমরা একা নও। মেক্সিকো তোমাদের পাশে আছে’। অনেকে স্প্যানিশ ভাষায় গাইতে থাকেন, ‘ইরান, ভাই আমার, তোমরা এখন মেক্সিকান’।
তবে লস অ্যাঞ্জেলেসে ছিল উল্টো চিত্র। ইরান দল যখন ক্যালিফোর্নিয়ায় নামছে, ঠিক তখনই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের বাইরে জড়ো হয়ে ইরান সরকারের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন প্রবাসী ইরানি-আমেরিকানরা।
এছাড়া গত জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী আন্দোলনে নিহত হাজার হাজার তরুণ আন্দোলনকারী ও ক্রীড়াবিদদের ছবি প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় ইরানি প্রবাসী জনগোষ্ঠীর শহর লস অ্যাঞ্জেলেস। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টায় ইরান খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ‘জি’ গ্রুপে থাকা ইরানের তিনটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের মাটিতে।

কেপ ভার্দেকে নিয়ে সতর্ক স্পেন
শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসের সঙ্গে জাপানের ড্র