শিরোনাম

কেপ ভার্দেকে নিয়ে সতর্ক স্পেন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
কেপ ভার্দেকে নিয়ে সতর্ক স্পেন
অনুশীলনে লামিনে ইয়ামাল

বিশ্বকাপে গ্রুপ পর্বে হোঁচট খাওয়ার পুরনো অভ্যাস আছে স্পেনের। ২০১০ আসরে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরে আসর শুরু করেছিল লা রোজারা। ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডস ৫-১ গোলে স্পেনকে উড়িয়ে দেয়। সেবার চিলির বিপক্ষে হেরে গ্রুপ পর্বে বিদায় নিয়েছিল স্পেন।

পরের দুই আসরেও গ্রুপ পর্বে ধাক্কা খেয়েছে স্পেন। ২০১৮ তে পর্তুগালের বিপক্ষে ৩-৩ গোলের সমতায় টুর্নামেন্ট শুরু। মরক্কোর বিপক্ষে (২-২)। তবু শেষ ষোলোয় গিয়ে স্বাগতিকদের কাছে হেরেছিল স্পেন। ২০২২-এও জার্মানির সঙ্গে সমতার পর জাপানের কাছে ২-১ গোলে হেরেছিল লুইস এনরিকের স্পেন। শেষ ষোলোয় পার হতে পারেনি মরক্কো বাধা।

২০২৬ বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন তাই গ্রুপ পর্বের প্রতিপক্ষ কেপ ভার্দেকে নিয়ে সতর্ক।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় আটালান্টা স্টেডিয়ামে স্পেন খেলবে কেপ ভার্দের বিপক্ষে। ম্যাচের আগে মিডফিল্ডার মাইকেল মেরিনো বলেন, ‘ম্যাচটা আমাদের সিরিয়াসলি নিতে হবে। প্রথম ম্যাচ সবসময় কঠিন। আমরা অন্য দলগুলোকেও (ধাক্কা খেতে) দেখছি।’

কেপ ভার্দে বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে সার্বিয়াকে ৩-০ তে হারিয়েছে। দলটির ফর্ম নিয়েও সতর্ক আর্সেনাল মিডফিল্ডার, ‘আমি ভুল না করলে তারা ভালো ফর্মে আছে। বড় দলের বিপক্ষে জয় পাচ্ছে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে কোনো দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’

/টিই/