শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসের সঙ্গে জাপানের ড্র

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে নেদারল্যান্ডস ও জাপান ম্যাচের প্রথমার্ধ ছিল নিষ্ফলা। দ্বিতীয়ার্ধে খেলায় প্রাণ ফেরে। ৫১-৬৪ এই ১৩ মিনিটের মধ্যে হয়েছে ৩ গোল। দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে জাপান। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
২০২৫’র সেপ্টেম্বরের পর এ নিয়ে আট ম্যাচ অপরাজিত রইলো জাপান। এবারের বিশ্বকাপে অনেকে জাপানকে দেখছে ডার্ক হর্স হিসেবে। অন্তত্য প্রথম ম্যাচে তেমন কিছুর বার্তাই দিয়ে রাখলো সামুরাই ব্লুরা।
টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে ৫১ মিনিটে ভার্জিল ফন ডাইকের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ডান প্রান্ত থেকে আসা ক্রসে হেড করে গোল করেন ডাচ এই ডিফেন্ডার। বল পোস্টে লেগে জালে জড়ায়। দেশের হয়ে বড় টুর্নামেন্টে এটাই প্রথম গোল ফন ডাইকের।
নেদারল্যান্ডসের বিপক্ষে পিছিয়ে পড়ার মাত্র ৬ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফিরায় জাপান। ৫৭ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে গড়া দারুণ এক আক্রমণ থেকে গোলটি করেছেন মিডফিল্ডার কেইতো নাকামুরা। দেশের হয়ে ১১তম এবং বিশ্বকাপে এটি তার প্রথম গোল। ৬৪ মিনিটে নেদারল্যান্ডসের হয়ে দ্বিতীয় গোলটি করেন ক্রিসেনসিও সামারভিল। ইংলিশ ক্লাব ওয়েস্ট হামে খেলা এই লেফট উইঙ্গারের জাতীয় দলের জার্সিতে এটি প্রথম গোল। এটি ছিল তার তৃতীয় ম্যাচ।
ম্যাচের নির্ধারিত সময়ে তখন ২ মিনিট বাকি। কর্নার থেকে আসা বল হেড করে জালে জড়ান জাপানের দাইচি কামাদা। দেশের হয়ে এটি তার ১৩তম আর বিশ্বকাপে প্রথম গোল।
দুই দলই ১০টি করে শট নিয়েছে গোলের উদ্দেশ্যে, নেদারল্যান্ডসকের ৬টি আর জাপানের ৩টি লক্ষ্যে ছিল।

৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে জার্মানির জয়
আলজেরিয়া ম্যাচের আগে দোটানায় আর্জেন্টিনা কোচ স্কালোনি