শিরোনাম

নরসিংদী সরকারি মেডিকেল কলেজ নির্মাণে প্রজ্ঞাপন জারি

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
নরসিংদী সরকারি মেডিকেল কলেজ নির্মাণে প্রজ্ঞাপন জারি
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

নরসিংদী জেলায় সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রবিবার (১৪ জুন) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী সই এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

সূত্রে জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নরসিংদী জেলায় নতুন মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার প্রথম কর্মদিবসেই এ সংক্রান্ত একটি দাপ্তরিক চিঠি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছিল।

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল নরসিংদী-৪ মনোহরদী-বেলাবো থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন। পরের দিন ১৮ ফেব্রুয়ারি প্রথম কর্মদিবসে তিনি নিজ জেলায় সরকারি মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নেন। ঢাকার নিকটবর্তী জেলা হওয়া সত্ত্বেও এখানে সরকারি মেডিকেল কলেজ না থাকায় তিনি এই উদ্যোগ নিয়েছিলেন বলে জানা গেছে।

স্বাস্থ্যমন্ত্রীর এই উদ্যোগের অংশ হিসেবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণের বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার থেকে এটি চিঠি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়। চিঠিতে নরসিংদী জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের প্রয়োজনীয়তা আছে কি না, সে বিষয়ে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছিল।

/এফআর/