বিশ্বকাপে নিষিদ্ধ ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থক

সিজেডএন স্পোর্টস ডেস্ক

এবারের বিশ্বকাপে ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থককে স্টেডিয়ামে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে আর্জেন্টিনা সরকার। দেশটির সরকার নিশ্চিত করতে চায়, বিতর্কিত কোনো সমর্থক যেনো কোনোভাবেই বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে না পারেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ এর প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনা সরকার যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে প্রায় ১৩ হাজার মানুষের একটি তালিকা হস্তান্তর করেছে, যারা মূলত সন্তানদের ভরণপোষণ বা ‘চাইল্ড সাপোর্ট’ দিতে ব্যর্থ হয়েছেন।
আর্জেন্টাইন কর্তৃপক্ষের মতে যেসব বাবা নিজের সন্তানদের আর্থিক দায়িত্ব পালন করেন না, তাদের ফুটবল বিশ্বকাপের মতো বড় মঞ্চে উপস্থিত থাকার কোনো অধিকার নেই।
জানা গেছে, মার্কিন কর্মকর্তাদের দেওয়া এই তালিকায় এমন ব্যক্তিদের নাম রয়েছে, যাদের বিরুদ্ধে আদালতে চাইল্ড সাপোর্ট বা ভরণপোষণ বকেয়া রাখার প্রমাণিত অভিযোগ রয়েছে। বকেয়া পরিশোধ না করা এসব ব্যক্তিদের খুঁজে বের করতে গত কয়েক মাস ধরে আর্জেন্টিনা সরকার তৎপরতা বাড়িয়েছে।
তবে কেবল ঋণখেলাপিরাই নয়, এই তালিকায় যুক্ত করা হয়েছে সহিংস অপরাধে জড়িত ব্যক্তিদেরও। আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তা মন্ত্রী পাত্রিসিয়া বুররিচ এ বিষয়ে বলেন, ‘তালিকায় ১৫ হাজারের বেশি মানুষ রয়েছে যাদের স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করা হবে।’
এবার বিশ্বকাপে আর্জেন্টিনা আছে ‘জে’ গ্রুপে। তাদের তিন প্রতিপক্ষ- আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) সকালে আলজেরিয়ার মুখোমখি হবে আর্জেন্টিনা।

ইয়ামালকে ভুল প্রমাণ করতে ফাইনালে যাবে মরক্কো!
কঠোর নিরাপত্তায় যুক্তরাষ্ট্রে পৌঁছালো ইরান ফুটবল দল