মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার

জামালপুর সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জে দেশীয় মদ তৈরির উপকরণ, চোলাই মদ ও নগদ টাকাসহ প্রদীপ দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার গায়ে ছিল ব্রাজিল ফুটবল দলের জার্সি। ওই যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে এক প্রেস ব্রিফিংয়ে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেন
এ সময় মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ও ওসি (তদন্ত) তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে চর গ্রাবেরগ্রাম এলাকার রবিদাসের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় প্রদীপ দাস, পলাতক সুবিধা রাণী ওরফে বুচি ও সুনিয়া জাম্বুর বসতঘরের খাটের নিচে, রান্নাঘর ও টিউবওয়েলের পাশে তল্লাশি চালিয়ে ৪১টি প্লাস্টিকের জারকিনে রাখা ৪১০ লিটার দেশীয় মদ তৈরির উপকরণ (জাওয়া), ১৭ কেজি চিটাগুড়, সাড়ে আট লিটার চোলাই মদ এবং মদ বিক্রির নগদ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানকালে প্রদীপ দাসকে গ্রেপ্তার করা হলেও অন্য দুজন পালিয়ে যান।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হবে।